১৯ জুন ২০১৭ - ১৯:১৩
যশোরে হযরত আলী (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত

প্রথম ইমাম হযরত আলী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আমিরুল মু’মিনীন হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ২১ রমজান বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। যশোরের বারান্দি পাড়ায় অবস্থিত ক্বাসরে আব্বাস (আ.) ইমাম বাড়িতে আয়োজিত এ মজলিশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মোঃ মিজানুর রহমান।#